হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
প্রতিবেদন: মুস্তাক আহমদ
উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণ আজ আবারও হয়ে উঠল মানুষের মিলনক্ষেত্র, শ্রম ও সৃজনশীলতার এক উজ্জ্বল প্রদর্শনী। রাজ্য সরকারের নারী উদ্যোগের আয়োজনে কুঠির শিল্প সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘সৃষ্টিশ্রী মেলা’—আর নামের মতোই এই মেলা ভরপুর সৃষ্টির দীপ্তিতে।
আজ ৯-ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই মেলা, যা চলবে আগামী ১৮-ই জানুয়ারি পর্যন্ত। গ্রামবাংলার শিল্প, নারীর স্বনির্ভরতা, হাতের কাজ, কৃষ্টি ও ঐতিহ্যের যে সম্মিলিত রূপ—তা এক ছাদের নিচে এনে দিয়েছে এই সৃষ্টিশ্রী মেলা।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—
আমরাও উপস্থিত আছি এই মেলায় “আহলে বাইত” শীর্ষক বই, পত্র-পত্রিকা ও চিন্তাশীল প্রকাশনা নিয়ে। জ্ঞান, ইতিহাস, আদর্শ ও মানবিক চেতনার আলো ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস।
আসলে গত ২-ই জানুয়ারি থেকে ৮-ই জানুয়ারি পর্যন্ত উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণেই চলেছিল বইমেলা। সেই বইমেলাই আজ রূপ বদলে পরিণত হয়েছে সৃষ্টিশ্রী মেলায়। স্থান বদলায়নি, বদলেছে নাম ও পরিসর—কিন্তু মানুষের আগ্রহ, সংস্কৃতির স্পন্দন আর চিন্তার জাগরণ ঠিকই রয়ে গেছে।
আপনার কমেন্ট